দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বাসের ধাক্কায় মো. সোহেল মাহমুদ (৪৫) নামে এক স্থানীয় বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে হরণী ইউনিয়নের সুবর্ণচর–চেয়ারম্যানঘাট সড়কের বয়ারচর মানিক কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল মাহমুদ চানন্দী ইউনিয়নের পশ্চিম শাখা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি চানন্দী ইউনিয়নের সিরাজ উদ্দিনের ছেলে এবং তিন সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে সুবর্ণচরের চরবাটা ইউনিয়ন থেকে নিজ গ্রামের বাড়ি চানন্দীতে যাচ্ছিলেন সোহেল মাহমুদ। পথে বয়ারচর মানিক কাউন্টারের কাছে পৌঁছালে একটি সুবর্ণ বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে যান এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুর্ঘটনার পর তিনি নিজে উঠে দাঁড়ান এবং আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুপুর সোয়া ১২টার দিকে তিনি মারা যান।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ বা আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
জে আই